এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে কুষ্টিয়ার খোকসায় আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এই আয়োজনের সূচনা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অংশ নেন। বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে ছিল রঙ-বেরঙের পোস্টার, মুখোশ ও পটচিত্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সুজন আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা। এসব আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনকে প্রাণবন্ত করে তোলে স্থানীয় জনসাধারণ।
ফেব্রু ১, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।