এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একই রঙের স্কুল ড্রেসের আওতায় আনতে প্রায় দুই শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোসাঃ ইয়াসমিন আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় উপজেলা পরিষদে উপস্থিতি ও সালাম গ্রহণ, নবনির্মিত মুক্তমঞ্চ উদ্বোধন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন উপজেলার পাংগাশিয়ায় একটি বক্স কালভার্ট উদ্বোধন, বিভিন্ন দপ্তর পরিদর্শন এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে চেক বিতরণ।
দুপুর ১২টায় উপজেলার ৭ নম্বর উত্তর কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, "প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত্তি। প্রাথমিকে ভালো শিক্ষা পেলে পরবর্তী শিক্ষা জীবন সহজ হয়ে যায়। তাই শিক্ষকদের উচিত শিশু শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদান করা।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসাঃ ইয়াসমিন আক্তার, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরিফিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিভাগীয় কমিশনারের এই সফর এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে বলে স্থানীয় প্রশাসন আশাবাদী।
মার্চ ১০, ২০২৫
ডিসেম্বর ৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৩ জুন, ২০২৬
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
হলিউড | ২৩ জুন, ২০২৬
সিলেট | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।