এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কোরবানির ঈদকে সামনে রেখে উৎসবের আমেজে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঐতিহ্যবাহী খিরাতলা কাঞ্চনপুর গরুর বাজার। রবিবার (১ জুন) বাজারের তৃতীয় দিন। শুরু থেকেই এটি পরিণত হয়েছে এক উৎসবমুখর ও জমজমাট পশুর হাটে। দিন যতই গড়াচ্ছে, ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে।
বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষই সন্তুষ্ট। বাজারে গরুর সরবরাহ পর্যাপ্ত, দাম তুলনামূলকভাবে স্থিতিশীল এবং সবচেয়ে বড় সুবিধা হলো রওয়ানা খরচ খুবই কম। এতে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদের জন্য এটি হয়ে উঠেছে একটি লাভজনক ও স্বস্তিদায়ক পশুর হাট।
বাজার কমিটির সদস্য মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, “আমাদের বাজারে গরুর সংখ্যা প্রচুর। এখানে কোনো সিন্ডিকেট নেই, অতিরিক্ত দামের ভয় নেই। বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চুরি, প্রতারণা বা অপ্রীতিকর ঘটনার কোনো সুযোগ নেই। ক্রেতা-বিক্রেতা সবাই নিশ্চিন্তে কেনাবেচা করতে পারছেন।”
দূরদূরান্ত থেকে আগত ক্রেতাদের জন্য বাজার কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে থাকা-খাওয়ার সুব্যবস্থা, বিশ্রামের জায়গা ও প্রয়োজনীয় সহায়তা। এছাড়াও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে বাজার কমিটির নিজস্ব লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে বাজার ঘিরে মানুষের মাঝে তৈরি হয়েছে আস্থা ও নির্ভরতা।
বাজারে আগত অনেক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এখানকার পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট। তাঁরা মনে করছেন, কোরবানির পশু কেনার জন্য এটি এখন একটি আদর্শ ও নির্ভরযোগ্য গন্তব্য।
বাজার কমিটির পক্ষ থেকে দেশজুড়ে ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশে জানানো হয়েছে আন্তরিক আমন্ত্রণ— “আসুন, নিরাপদ ও স্বস্তিদায়ক কেনাবেচার অভিজ্ঞতা নিন খিরাতলা কাঞ্চনপুর গরুর বাজারে।”
ডিসেম্বর ২৮, ২০২৪
এপ্রিল ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।