আখাউড়ায় অস্বাস্থ্যকর খাবার রাখায় তিন হোটেলকে ১৮ হাজার টাকা জরিমানা

শাহাবউদ্দিন আহমেদ, আখাউরা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
১৪ মে, ২০২৫ ১২:৫৪ এএম
শেয়ার করুন:
আখাউড়ায় অস্বাস্থ্যকর খাবার রাখায় তিন হোটেলকে ১৮ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তিনটি হোটেলে পঁচা মাংস ও বাসি খাবার রাখার অপরাধে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানে দেখা যায়, হোটেলগুলোর ফ্রিজে একসঙ্গে রাখা হয়েছে পঁচা মাংস, কাঁচা মাংস ও বাসি খাবার। এছাড়াও হোটেলগুলোর অভ্যন্তরীণ পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা।

এ অনিয়মের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ‘কাচ্চি মাঠ’ হোটেলকে ১০ হাজার টাকা, ‘তাজমহল’ হোটেলকে ৫ হাজার টাকা এবং ‘অতিথি’ হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। তিনি বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।