এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তৃণমূল সংগঠনকে নতুনভাবে ঢেলে সাজানো ও দলে পরিচ্ছন্ন ভাবমূর্তির সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কাপ্তাই ইউনিয়নের বিএফআইডিসি ক্লাব মাঠে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, “আধুনিক ও বৈষম্যহীন কাপ্তাই গঠনে কাপ্তাইবাসী পাশে থাকবে বিএনপি। বিএনপি জনগণের দল, তাই সবসময় জনগণের পাশে থাকে। আমরা বৈষম্যহীন উন্নয়নের মাধ্যমে কাপ্তাই উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কাপ্তাইকে মৌজা হিসেবে গুরুত্বপূর্ণ ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, আলি বাবর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সায়েরা চন্দ্রা চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ রতন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, শিশু বিষয়ক সম্পাদক পারুল আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফারুক খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ দলের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা নতুন সদস্য সংগ্রহে কঠোর মানদণ্ডের কথা উল্লেখ করে বলেন, সমাজের সৎ, সচেতন ও কলঙ্কমুক্ত ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করা হবে। মব কালচার, চাঁদাবাজি, সন্ত্রাসী বা দখলবাজির সঙ্গে জড়িতদের সদস্যপদ দেওয়া হবে না। কৃষক, মজুর, চিকিৎসক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সকল ইতিবাচক ভাবমূর্তির মানুষকে দলে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচির শেষে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সদস্যপদ নবায়নের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।