আগৈলঝাড়ায় দোকান ঘর দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৭ জুলাই, ২০২৬ ৯:২৫ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় দোকান ঘর দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

বরিশালের আগৈলঝাড়ায় ভাড়াটিয়া কর্তৃক দোকানঘর দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পশ্চিম বাগধা বাজারের ব্যবসায়ী সাজিদ খান তার ভাড়াটিয়া একটি দোকানঘর দখল ও ভাড়াটিয়া কর্তৃক চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আগৈলঝাড়া প্রেসক্লাবে।

ব্যবসায়ী সাজিদ খান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বাগধা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান খান আপাং তার দোকানঘর জোরপূর্বক দখল করে রেখেছেন এবং দোকান ছেড়ে দেওয়ার জন্য ৫ লাখ টাকা দাবি করছেন। এছাড়া তাকে বিভিন্ন ভাবে হয়রানি, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মিথ্যা মামলা দিয়ে জেলে

ঢুকাবে বলে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বাগধা বাজারে আরো ২টি দোকানঘর দখল করে ভাড়াটিয়াদের বের করে তালা লাগিয়ে দেয় আপাং খান। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষনসহ একাধিক অভিযোগ আগৈলঝাড়া থানায় রয়েছে। আমি আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ আমাকে আশ্বস্ত করেছেন অতিদ্রুত আইনগত ব্যবস্থা নেবেন। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি ও স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রীসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের কাছে দাবি জানাই আমার দখলকৃত দোকানঘরটি আমাকে দ্রুত ফিরিয়ে দেয়া হোক। আমি ওই দোকানঘরটিতে নিজে ব্যবসা পরিচালনা করবো। তাই আমি সকলের কাছে ন্যায়বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।