এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজনৈতিক পেক্ষাপটের কারণেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল—এমনটিই জানিয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপ থেকে বঞ্চিত হওয়ার এই ঘটনাকে শুধু খেলোয়াড়দের জন্যই নয়, দেশের সমর্থকদের জন্যও অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন মিরাজ। সেখানে ভারতীয় ক্রীড়া বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম 'রেভস্পোর্টজ'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রবীণ সাংবাদিক বরিয়া মজুমদারের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
বিশ্বকাপে অংশ নিতে না পারার স্মৃতিচারণ করে মিরাজ বলেন, "প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করার। আমাদের অনেক উদীয়মান তরুণ খেলোয়াড়ও সেই সুযোগটি চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের সেই সুযোগ হাতছাড়া হলো। এটি মূলত একটি রাজনৈতিক বিষয় ছিল, এর বাইরে এই বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই।"
যে পটভূমিতে বাদ পড়েছিল বাংলাদেশ:
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এর জেরে পরবর্তীতে নিরাপত্তা সংক্রান্ত শঙ্কা দেখা দেয়। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়।
আইসিসি তাদের নিজস্ব তদন্তে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি না পেয়ে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দেয় এবং ভারতে খেলার সিদ্ধান্ত বহাল রাখে। সরকারের অনাপত্তির অভাব এবং আইসিসির অনমনীয় অবস্থানের কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ নিয়ে আশাবাদ:
বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে এখন ভারতের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজ নিয়ে দৃষ্টি মিরাজের। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বেশ রোমাঞ্চ প্রকাশ করেছেন।
মিরাজ বলেন, "আমরা এই সিরিজটি নিয়ে ভীষণ উৎসুক। ভারতের মতো শক্তিশালী একটি দল আমাদের দেশে আসছে, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একটি উপলক্ষ। অনেক দিন পর আমরা তাদের মুখোমুখি হতে যাচ্ছি। ভারত নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা দল, তাই চ্যালেঞ্জটাও কঠিন হবে। তবে ঘরের মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলে ইতিবাচক ফল আনার লক্ষ্যেই আমরা প্রস্তুতি নেব।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।