এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের সরকারি সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, সরকারের এই বৃহৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহের শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
আজ বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতেই প্রথম ৩০ মিনিট নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে (তাঁর অনুপস্থিতিতে) তারকাচিহ্নিত প্রশ্নটি উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। এই প্রশ্নের জবাবেই প্রধানমন্ত্রী সরকারের এই নিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরবর্তীতে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি এই সংসদকে জানাতে চাই যে, সরকারের বিভিন্ন বিভাগে বেশ কিছু পদ শূন্য রয়েছে। প্রশাসনিক কাজকে আরও গতিশীল করতে এবং দেশের মানুষের দোরগোড়ায় সহজে ও সুবিধাজনক উপায়ে সেবা পৌঁছে দেওয়ার জন্য এই শূন্য পদগুলোতে নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে।”
প্রধানমন্ত্রী আরও আশ্বস্ত করে বলেন, “যত দ্রুত সম্ভব আমরা এই শূন্য পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, আজ বেলা ৩টায় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী তাঁর জন্য নির্ধারিত ৫টি তারকাচিহ্নিত প্রশ্নের মধ্যে ৩টির সরাসরি উত্তর দেন এবং বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দিয়ে সংসদকে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ১০ জুন, ২০২৬
পিরোজপুর | ১০ জুন, ২০২৬
ফরিদপুর | ১০ জুন, ২০২৬
জাতীয় | ১০ জুন, ২০২৬
জাতীয় | ১০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।