এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ মোতাহার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কোতয়ালী থানার মুন্সী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোঃ আবু বক্কর ফকির ওরফে বক্কর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নগরকান্দা উপজেলার আটকানিয়া গ্রামের মৃত বাদশা ফকিরের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর শহরের মুন্সী বাজার এলাকার কাফুরা সিরু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।