এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে এই বিশেষ কার্যক্রমের সূচনা হয়।
দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। উদ্বোধনের পরপরই একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ শাওনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল বলেন, “জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত ও আধুনিক ভূমি সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। স্মার্ট ভূমি ব্যবস্থাপনার বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আমজুম পিয়া। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব মোহাম্মদ কবির মোল্লাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা ভূমি সংক্রান্ত সেবা পেতে সরকারি অনলাইন পোর্টাল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং সেবা সপ্তাহের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে উপস্থিত সাধারণ মানুষকে সচেতন করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সেবা সপ্তাহ চলাকালীন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি ও পর্চা সংক্রান্ত সেবাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে প্রদানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ৩ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৩ জুলাই, ২০২৬
নওগাঁ | ৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।