এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে দেশব্যাপী নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হোসনে আরা খানম।
সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, সহ-সাধারণ সম্পাদক জেসমিন কবির, মহিলা পরিষদ সদস্য রুমা সাহা, সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক খুশি খন্দকার, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট প্রীতি কনা রাহা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক সিগমা আলিম ছন্দা, লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক রুবিয়া মিল্লাত, বৃন্দাবন মোড় পাড়া কমিটির নেত্রী সবিতা বিশ্বাস এবং কার্যনির্বাহী কর্মকর্তা প্রসেনজিৎ বিশ্বাস।
বক্তারা দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাদের প্রতি সহিংসতার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, সরকার পরিবর্তন হলেও নারী ও শিশুদের প্রতি নির্যাতনের চিত্র বদলায় না। যুগের পর যুগ এ ধরনের সহিংসতা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশে নারী নির্যাতনের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ২ থেকে ৫ বছর বয়সী শিশুরাও নিরাপদ নয়, যা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে সমাজ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের সম্মান নিশ্চিত করা গেলে জাতির উন্নয়ন সম্ভব। পাশাপাশি এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ জুলাই, ২০২৬
পাবনা | ৪ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৪ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৪ জুলাই, ২০২৬
নীলফামারী | ৪ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।