এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত সেবা ও ডিজিটাল পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়।
সকাল ১০টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান এবং ১০টা ৩০ মিনিটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন এবং পল্লী সঞ্চয়ী ব্যাংকের ম্যানেজার মোঃ জমির উদ্দিনসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, "ভূমি আমাদের জীবন, জীবিকা ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। পাহাড়ি অঞ্চলে দীর্ঘকাল ধরে ভূমি ব্যবস্থাপনায় নানা জটিলতা ও ভোগান্তি ছিল। সেই বাস্তবতা বিবেচনায় সরকার ভূমিসেবা ব্যবস্থাকে আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।"
তিনি আরও বলেন, "বর্তমানে অনলাইনে খতিয়ান (পর্চা) দেখা, নামজারি (মিউটেশন) আবেদন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো ঘরে বসেই পাওয়া যাচ্ছে। ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় এসব সেবা পৌঁছে দেওয়া এবং তাদের সচেতন করা। আশা করি, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ডিজিটাল ভূমিসেবার সুফল ভোগ করতে পারবেন।"
উন্মুক্ত আলোচনায় বক্তারা সরকারি সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজতর করার ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মেলায় অংশগ্রহণকারীরা ভূমিসেবা সংক্রান্ত নানা তথ্য ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।
মার্চ ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।