এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার ৪৭নং চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই পানি জমে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। মাঠের বিভিন্ন স্থানে কাদাপানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা তো দূরের কথা, স্বাভাবিকভাবে বিদ্যালয়ে যাতায়াত করতেও হিমশিম খাচ্ছে।
স্থানীয় অভিভাবকরা জানান, বর্ষা মৌসুম এলেই এই সমস্যা প্রকট আকার ধারণ করে। দীর্ঘদিন ধরে মাঠের পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিবছরই একই ভোগান্তির শিকার হতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে এবং বিদ্যালয়ে উপস্থিতির হারও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মাঠে কাদাপানি জমে থাকায় শিক্ষার্থীরা প্রায়ই পিছলে পড়ে আহত হচ্ছে। তারা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারছে না। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত মাঠের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও মাটি ভরাট করে এই সমস্যার স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষানুকূল পরিবেশ নিশ্চিত করবে।
এপ্রিল ২৭, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।