এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে
রবিবার শহরের জনতা ব্যাংক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
১১ দলীয় ঐক্য জোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে এবং জোটের মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও মুখপাত্র আব্দুল ওহাবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় জোটের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্য জোটের যুগ্ম আহ্বায়ক ও এনসিপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. শাহেদ এবং খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি কারী মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটে দেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই অনতিবিলম্বে গণভোটের জনরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।