এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ফারুক মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে উপজেলার জুঙ্গুরদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফারুক ওই গ্রামের সাত্তার মোল্লার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসানের দিকনির্দেশনায় এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরহাদ ও এএসআই জাহাঙ্গীরসহ পুলিশের একটি চৌকস দল জুঙ্গুরদী গ্রামে অভিযান চালায়। এসময় ফারুকের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"
এদিকে পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মার্চ ১৮, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।