এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মুক্তিপণের জন্য অপহৃত শেখ জামালকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত শফিকুল ইসলাম (৩৫)-কে।
সেনা সূত্র জানায়, শনিবার (২৯ জুন) রাত ১১টা ৩০ মিনিটে ফরিদপুর আর্মি ক্যাম্পে উপস্থিত হয়ে নাসিমা আক্তার (৩২) অভিযোগ করেন, তার স্বামী শেখ জামালকে বিকেলে ঢাকার পল্টন এলাকা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং নির্যাতনের হুমকি দিচ্ছিল।
অভিযোগ পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ফরিদপুর আর্মি ক্যাম্পের টহল দল অভিযানে নামে। গোপন সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম আলগি এলাকায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
রবিবার (৩০ জুন) ভোর ৫টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পশ্চিম আলগির একটি পরিত্যক্ত খড়ের ঘর থেকে অপহৃত শেখ জামালকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। একইসঙ্গে ঘর থেকেই শফিকুল ইসলামকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে শফিকুল জানায়, শেখ জামাল তাকে বিদেশ পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। প্রতিশ্রুতি পূরণ না করে জামাল আত্মগোপনে চলে গেলে প্রতিশোধ নিতে অপহরণের পরিকল্পনা করেন শফিকুল।
পরে শফিকুলকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র, মাদক, অপহরণসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।