এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে একটি ঐতিহাসিক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে মঠবাড়িয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া জামায়াতের আমির ও পিরোজপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ।
শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি ডা. আব্দুল্লাহ হীল মাহমুদ এবং পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা আফজাল হোসাইন, বায়তুল মাল সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন, প্রচার সেক্রেটারি মাওলানা আবুল বাশার, পৌর আমির আব্দুল মালেক মীর, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক ছগির মিয়া, মোহাম্মদ তারেক মনোয়ার, অধ্যাপক নাজমুস সা'দাত, অধ্যাপক আবু সাঈদ জসিম, অধ্যাপক কামরুল ইসলাম, মাস্টার মো. হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শিক্ষা শিবিরে দলীয় আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, ইসলামি আন্দোলনের কৌশল ও সমাজ সংস্কারমূলক দিকনির্দেশনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।