এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে ১০ বছর বয়সী মাদরাসা ছাত্র জোবায়ের ইবনে জুদানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে সোনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। এতে অংশ নেন নিহত জুদানের বাবা আমিনুল ইসলাম সোহেল, মা সাবিনা খাতুন জুমা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় প্রায় আধাঘণ্টা সোনাপুর-সাহেবেরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
জানা যায়, জুদান সোনাপুর মহব্বতপুর তাজবীদুল কুরআন সোবহানিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র ছিল। গত ৩০ এপ্রিল হঠাৎ তার পরিবারকে ফোন করে জানানো হয়, সে অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে গিয়ে তারা ছেলের লাশ পান। মাদরাসা কর্তৃপক্ষ দাবি করে, জুদান আত্মহত্যা করেছে।
তবে এ দাবিকে অস্বীকার করে তার বাবা বলেন, “মৃত্যুর দুদিন আগে তাকে মাদ্রাসায় খেলাকে কেন্দ্র করে কঠিন শাস্তি দেওয়া হয়। মাথা ন্যাড়া করে টেবিলের নিচে কান ধরে বসিয়ে রাখা হয়। মাত্র ১০ বছরের একটি ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে।”
তিনি আরও অভিযোগ করেন, থানায় হত্যা মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ তা গ্রহণ করেনি। মৃত্যুর প্রায় দুই মাস পরও পরিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায়নি।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, “সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা জুদানের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ডিসেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।