এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাগেরহাট জেলার চিতলমারি থানার জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী হত্যার প্রতিবাদে ফরিদপুর জেলা ও মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফরিদপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক লিয়াকত আলী খান লাভলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওন। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান তসলিম, মুজিবুর রহমান দিলিপ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মনিরুল হক, শামসুল আলম পটু, মোঃ শহিদুল ইসলাম, আলিমুজ্জামান লিটন, মোকলেসুর রহমান লেবু, অলিউর রহমান বাচ্চু মোল্লা, ফরিদ হোসেন, খোকন মাতুব্বর, তরিকুল ইসলাম নায়েক, মহম্মদ ইয়াসিন মোল্লা, রাজীব আহমেদ রনি, হাফিজুর রহমান, গোলাম ইফতেখার রহমান, মোহাম্মদ লাভলু মিয়া, মিন্টু মিয়া, সাব্বির মৃধা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তির ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে, যার অংশ হিসেবে নিজাম কাজীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
সেপ্টেম্বর ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ২৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।