এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা মহম্মদপুরের মধুমতি নদীর শেখ হাসিনা সেতুর দক্ষিণ পাশে থানা সংলগ্ন ঘাট থেকে অজ্ঞাত গলিত এক মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার সকাল মধুমতি নদীতে লাশ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয় টি পুলিশকে অবহিত করলে মহম্মদপুর থানা পুলিশের একটি টিম নদী পাড়ে গিয়ে লাশটি দেখতে পান। পরে মরাদেহের খবর পেয়ে মাগুরা থেকে সিআইডি টিম,ঝিনাইদহ থেকে পিবিআই টিম ও নড়াইল থেকে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সকল বাহিনীর প্রচেষ্টায় মরদেহটির সুরতহাল করে মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক ভাবে এই মরদেহটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে এই মারদেহটি অন্তত একমাস পূর্বের। দুরের কোথাও থেকে ভেসে আসছে। মরদেহের খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন (ক্রাইম) ঘটনাস্থলের ছুটে আসেন। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম জানান,,মরদেহটির শুধু কোমরের নিচের অংশ গলিত অবস্থায় পাওয়া গিয়েছে দেহের উপরের অংশ একেবারে গলে খসে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেপ্টেম্বর ১৬, ২০২৫
এপ্রিল ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।