এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগমগঞ্জে আধিপত্যের দ্বদ্ধে একাধিক মামলার আসামি কিশোর বিজয়কে কুপিয়ে হত্যার দুদিন পর মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত শাফায়েত হোসেন সৈকত (২০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্বএকলাশপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।
র্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা কিছু দিন আগে এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ঐ লোককে বিজয় নামে এক যুবক ছাড়িয়ে নেয়। এরই জেরে সন্ত্রাসীরা কিশোর মারওয়ান হোসেন বিজয়(১৮)কে পূর্ব একলাশপুর স্টিল ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা হত্যা করে।
সোমবার (৬ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু বলেন, রবিবার (৫ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বেগমগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত বিজয় উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বার বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।
তিনি আরো বলেন, গ্রেপ্তার সৈকত একই এলাকার আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সন্ত্রাসী। কয়েক দিন আগে শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে সন্ত্রাসীরা মারধর করার সময় বিজয় নিরীহ মানুষটিকে তাদের থেকে ছাড়িয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ভিকটিম উপজেলার স্টিল ব্রিজ এলাকায় গতিরোধ করে আটক করে। একপর্যায়ে বিজয়ের শরীরে তিনশ'র অধিক স্থানে এলোপাতাড়ি এবং উপর্যপুরি কুপিয়ে হত্যা করে । এ ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জানু ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।