আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৪ আগস্ট, ২০২৬ ৩:১৭ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি এবং মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে।” আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান বুলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, উপজেলা ইমাম প্রতিনিধি সাংবাদিক মো. মুজাহিদ খান, ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম ও সম্রাট হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল এবং আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।