আত্রাইয়ে 'জুলাই শহীদ দিবস' পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৬ জুলাই, ২০২৬ ২:১৬ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে 'জুলাই শহীদ দিবস' পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান। ​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার প্রমুখ।  

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খাঁন, সদস্য মোছা. রিমা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি।আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।