এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের খবরটি ‘স্রেফ গুজব’ বলে জানা গেছে। তিনি জামায়াতে সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই।
বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ও ডাকসু সদস্য মেফতাহুল হোসেন আল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সাদিক কায়েম ভাই এখনো জামায়াতে যোগ দেননি। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে তাঁর যোগদানের যে তথ্যটি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ গুজব। তবে তিনি অতি দ্রুতই জামায়াতে যোগ দেবেন।”
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাদিক কায়েম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মারুফ জানান, বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, সময় এলেই সব স্পষ্ট হবে।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্রত্ব ও বয়সসীমা সংক্রান্ত নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তাঁর এই বিদায়ের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তাঁর পরবর্তী পদক্ষেপ ও জামায়াতে যোগদান নিয়ে নানামুখী জল্পনা-কল্পনা শুরু হয়।
আগস্ট ১৮, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আইন আদালত | ১৫ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।