এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারে-৪ নং-রাজাপুর বিট পুলিশিংয়ের উদ্যোগে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকালে রাজাপুর বাজারের চান্দিনা ঘরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম.শামীম আহম্মেদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই ফজলুল কবীর।
পরে বক্তব্য রাখেন রাজাপুর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব, মো. মেজর আলী খান, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য মির্জা মনোয়ার হোসেন, নাসিরুল ইসলাম, ৫-নং-ওয়ার্ড বিএনপি নেতা, ৮ নং-ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. আকবর সরদার প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর পুলিশ ক্যাম্পের এস,আই মো. রেজাউল করিম,পুলিশের অন্যান্য সদস্য, শিক্ষক,জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মাদক নির্মূল,অনলাইন জুয়া প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধ দমন এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহম্মদপুর থানার এস.আই মো. কাজী রিপন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।