ফরিদপুরে বিশ্বকাপ উন্মাদনা: আর্জেন্টিনা-ব্রাজিলের পাশাপাশি উড়ছে মরক্কোর পতাকা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
৫ জুলাই, ২০২৬ ৩:২৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিশ্বকাপ উন্মাদনা: আর্জেন্টিনা-ব্রাজিলের পাশাপাশি উড়ছে মরক্কোর পতাকা

ফিফা বিশ্বকাপকে ঘিরে ফরিদপুরে বইছে ফুটবল উন্মাদনা। শহরের বিভিন্ন সড়ক, মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশাল আকৃতির পতাকা। ফুটবলপ্রেমীদের মধ্যে এ দুই দলের সমর্থকই সংখ্যাগরিষ্ঠ হওয়ায় শহরের বিভিন্ন এলাকায় তাদের পতাকার আধিক্য লক্ষ্য করা যাচ্ছে।

তবে এরই মধ্যে দেখা গেছে একটি ব্যতিক্রমী দৃশ্য। ফরিদপুর শহরের মুজিব সড়কে এমআরআই সিটি স্ক্যানের পাশে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার পাশাপাশি উড়ছে মরক্কোর জাতীয় পতাকা। বিষয়টি পথচারী ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

জানা যায়, গত বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করছে। দলের ধারাবাহিক ভালো পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে ফরিদপুরের একদল ফুটবলপ্রেমী মরক্কোর প্রতি সমর্থন জানিয়ে এই পতাকা টানিয়ে‌ছেন।

বিশ্বকাপ উপলক্ষে ফরিদপুর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের পতাকা টাঙানো, খেলা নিয়ে আলোচনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফুটবলপ্রেমীরা উপভোগ করছেন বিশ্বকাপের আনন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।