এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (৬ জুন) রাতে উপজেলার একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, মান্দা উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীত পাশে অবস্থিত মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছেন।
এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন— জাহিদুল হক ইমন (২৫), হাফেজ আলী (৪৫), মুস্তাকিম (৩৪) ও রনি (৩৬)।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮ পাতায় মোট ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
শরীয়তপুর | ২২ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
পিরোজপুর | ২২ জুলাই, ২০২৬
সারাদেশ | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।