এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর চাটখিল থেকে সন্তান অপহরণের চেষ্টা, চাঁদাবাজি এবং সাবেক স্বামীকে মারধরের অভিযোগে নার্গিস আক্তার মুক্তা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২৫ মে) দুপুরে নোয়াখালীর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত নার্গিস আক্তার মুক্তা চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের ব্যবসায়ী মাহমুদুল হক ভূঁইয়ার সাবেক স্ত্রী।
মামলার প্রেক্ষাপট ও অভিযোগ
মামলার বিবরণ ও বাদীর বক্তব্য অনুযায়ী, ২০০৯ সালে পারিবারিকভাবে মাহমুদুল হক ও নার্গিস আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই জমজ কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। দীর্ঘ ১৩ বছরের সংসার জীবনের পর নার্গিস পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং ২০২২ সালে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন। ওই বছরের সেপ্টেম্বর মাসে দেনমোহর ও পাওনা মিটিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।
বাদীর অভিযোগ, তালাকের পর থেকেই নার্গিস তার দ্বিতীয় স্বামী ও মায়ের প্ররোচনায় মোটা অঙ্কের টাকার দাবিতে মাহমুদুলকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে চট্টগ্রামের একটি স্কুল থেকে বোরকা পরা এক অজ্ঞাত নারীর মাধ্যমে সন্তানদের অপহরণের চেষ্টা করা হয়। ‘শিশুদের দাদি মারা গেছেন’—এমন মিথ্যা তথ্য দিয়ে স্কুল থেকে তাদের বের করার চেষ্টা করা হলেও স্কুল কর্তৃপক্ষের সচেতনতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
কিশোর গ্যাং দিয়ে হামলা ও চাঁদাবাজি
অপহরণ চেষ্টা ব্যর্থ হওয়ার পর নার্গিস চট্টগ্রামের স্থানীয় কিশোর গ্যাং নেতা রায়হান আলম রিফাত ও তার সহযোগীদের দিয়ে মাহমুদুল ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দিতে থাকেন। একপর্যায়ে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে চালানো এই বর্বরোচিত হামলায় মাহমুদুল হকের হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
পুলিশি তদন্ত ও গ্রেপ্তার
এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী মাহমুদুল হক চট্টগ্রাম আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) দীর্ঘ তদন্ত পরিচালনা করে। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. নোমান তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা এবং নার্গিস আক্তার ও তার সহযোগীদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেন।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত নার্গিস আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত রোববার রাতে চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার পুলিশ জানায়, আদালতের পরোয়ানা মূলে আসামিকে গ্রেপ্তার করে যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।