এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) ভোর সোয়া ৪টার দিকে ভাঙ্গা টোল প্লাজার কাছে আতাদি ফ্লাইওভারের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত দুজন দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটির চালক ও সহকারী (হেলপার)। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান বলেন, "ভোররাতে ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছবাহী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।"
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।