এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
শনিবার বিকেলে ভাঙ্গার বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন কৃষি মার্কেট এলাকায় ‘হোটেল অনন্যা ইন’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, "ভাঙ্গা এখন দেশের উন্নয়নের অন্যতম কেন্দ্রভূমিতে পরিণত হতে যাচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা ছুটে আসছেন। তাই ভাঙ্গাকে একটি পূর্ণাঙ্গ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।" এ সময় তিনি পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকাকে সম্পূর্ণ চাঁদাবাজিমুক্ত রাখার ওপরও কঠোর তাগিদ দেন। তিনি আরও বলেন, আগামী দিনে এই এলাকা দক্ষিণবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হবে।
‘হোটেল অনন্যা ইন’-এর স্বত্বাধিকারী সদানন্দ সাহা আকাশের সার্বিক ব্যবস্থাপনায় এবং সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং পৌর বিএনপির নেতা মিজানুর রহমান পান্না। এছাড়াও ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এম. এ. বাশার ও সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট, চৌধুরী ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিবর্গ ও বক্তারা নতুন এই আবাসিক হোটেলটির সুন্দর পরিবেশ ও আধুনিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। পর্যটন খাতের প্রসারে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।