এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাধারণ মানুষের প্রতি সেবকের মানসিকতা নিয়ে কাজ করতে ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (এমপি)। তিনি বলেন, "ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষ। তাদের সেবায় ও সহযোগিতায় আপনাদের সর্বদা নিবেদিত থাকতে হবে।"
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর সাতরাস্তায় অবস্থিত 'ভূমি ভবন' পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার), সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমি সেবা কল সেন্টার। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন দাপ্তরিক কাজের সার্বিক খোঁজখবর নেন।
জনবান্ধব, দক্ষ ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেবাদানে আরও বেশি তৎপর হতে হবে। কাজের গতিশীলতা বজায় রেখে সাধারণ মানুষের সব ধরনের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়।
দাপ্তরিক শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখার বিষয়েও কঠোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত ও যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি অফিসের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।