এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার ধামরাই ও আশুলিয়া এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর দিক-নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় ধামরাই থানাধীন জগৎনগর এলাকায়। ডিবি (উত্তর) এর এসআই মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে অভিযান চালিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মোঃ কবির হোসেন (৩৭) এবং মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আলামিন (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কবির হোসেনের বিরুদ্ধে ৪টি এবং আলামিনের বিরুদ্ধে ২টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে, একই দিন রাতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় পৃথক অভিযান চালায় এসআই মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বাধীন অপর একটি দল। অভিযানে জামগড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে সামাদ ভূঁইয়া (৫২) এবং বগুড়ার গাবতলী থানার মৃত আকরামুলের ছেলে সান্নান বাবু (৪২)-কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।