এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়াম জাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা আদায়।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার, শৌলমারী ইউনিয়নের আনছার হাট, ডাকালীগঞ্জ বাজার, আদর্শ বাজার,কৈমারী ইউনিয়নের কৈমারী সদর বাজার, পেলকার মোড়, শাল্টিতলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে র্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
এসময় অভিযানে একজনকে বেআইনি ভাবে পেট্রোল, ডিজেল খোলা বাজারে বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করে তা আদায় করেন।।
এদিকে তিনি বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়ম রোধে মনিটরিং করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট সঠিক তথ্য প্রয়োজন। তাই সকলের কাছে অনুরোধ জানান সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তিনি আরও বলেন ইতোমধ্যে প্রত্যেক ফিলিং স্টেশনে অনিয়ম রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে জ্বালানী তেল বিতরণ কালীন আইন শৃঙ্খলা বজায় রাখা কষ্ট সাধ্য ব্যাপার ।তাই সকল ক্রেতাকে এবিষয়ে ধৈর্য্য ধারণ করে ও শৃংখলা বজায় রাখার জন্য আহবান জানান। তিনি আরও বলেন আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায়ই সম্ভব এই সাময়িক সমস্যা কাটিয়ে উঠতে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ জুলাই, ২০২৬
জয়পুরহাট | ১ জুলাই, ২০২৬
বলিউড | ১ জুলাই, ২০২৬
ফুটবল | ১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।