এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ছাত্রীর নাম ইসরাত জাহান লাবণ্য (২৪)। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
জানা গেছে, গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ফরিদপুর কোতোয়ালী থানাধীন গোয়ালচামট ১ নম্বর সড়কে খন্দকার লুৎফর রহমানের বাড়ির ভাড়াটিয়া ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। লাবণ্য ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মালদিয়া গ্রামে। তিনি আবুল বাশার মোড়ল ও নুরজাহান বেগমের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক ফরিদপুরের বাইরে অবস্থান করায় তার শ্বশুর সিদ্দিকুর রহমান বাড়িটি দেখাশোনা করছিলেন। ওই সময় জানালার ভেতর থেকে মোবাইল ফোনের শব্দ শুনে একাধিকবার সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে তাকিয়ে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাবণ্যকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ওড়না কেটে লাশ নিচে নামায়।
পরে ৯৯৯ নম্বরে খবর দিলে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।