এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মজিবুর মাতুব্বর নামে এক কৃষকের বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘরবাড়ি ও ঘরের সব মালামাল ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রান্নার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে রান্নাঘরে আগুন লাগলেও অল্প সময়ের মধ্যেই তা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নথিপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর মাতুব্বর কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সব শেষ হয়ে গেছে। ঘরে যা ছিল সব আগুনে পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আছি। কোথায় থাকব, কীভাবে সংসার চালাব—কিছুই বুঝতে পারছি না।
সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল জলিল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। দ্রুত সরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রান্নাঘরে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
অক্টোবর ১১, ২০২৫
অক্টোবর ১৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।