এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে ভোটারদের উদ্বুদ্ধকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও ৩০০ নং সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি মেনে চলা অপরিহার্য। তিনি ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবং জনসচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। এ কার্যক্রমে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজমিন আলম তুলির সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মংসিংনু মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা সুনির্মল বড়ুয়া।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ এসানুল হক।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। আলোচনা সভা শেষে নির্বাচনী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।
জানু ২৯, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।