এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল বাগবাড়ি এলাকার হাজী বাড়ি প্রাঙ্গণে এই ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বিএনপি নেতা জাহিদ হোসেন ও রাশেদ মাতুব্বরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মাহফিলে দোয়ার আগে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল হোসেন সুমন মুন্সি, সালথা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্যা, আনোয়ার হোসেন, মাওলানা আসাদুজ্জামান, কাইয়ুম মোল্যা এবং ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন কোহিনুর।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা এনায়েত হোসেন ও বালাম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামসুদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান তাজুল প্রমুখ। অনুষ্ঠানে ভাওয়াল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।