রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
২২ মে, ২০২৫ ৭:৫৯ পিএম
শেয়ার করুন:
রাণীনগরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাজাদুল হক ওরফে সাজাদ মণ্ডল (৬৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২১ মে) রাত ৮টার দিকে আবাদপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার সাজাদুল হক উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের বাসিন্দা ও জাছের আলী মণ্ডলের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গত বছরের আগস্টে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় সাজাদুল হককে তদন্তে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।