এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নতুন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ জুন) বিকেলে আবাদপুকুর বাজার চারমাথা কালীগঞ্জ সড়কে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ছোলাইমান আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হক বেলাল, যুবদল নেতা সবুজ আলী ও শাহিনুর ইসলাম লিটন।
উদ্বোধনী এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ নতুন কার্যালয়কে কেন্দ্র করে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
জুলাই ১৪, ২০২৫
জানু ২২, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।