এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় মহাসমাবেশ সফল করতে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টায় উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, জেলা কর্মপরিষদের সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জাতীয় মহাসমাবেশে শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার ও দেশের উন্নয়নের দাবি তুলে ধরব। আমাদের লক্ষ্য—সুস্থ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।”
তিনি সরকারের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সাত দফা দাবির বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল-গালিব, সেক্রেটারি মো. তোজাম্মেল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় মহাসমাবেশে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।