এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে আ’লীগ নেতা মান্নান মুহুরী (৫৫) কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং রাণীনগর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের একজন দলিল লেখক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক, কাশিমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মান্নান মুহুরী দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত ছিলেন। তিনি সাবেক এমপি ইসরাফিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দখলবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
ওসি রায়হান আরও জানান, গত বছরের ৫ আগস্ট উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মূল হোতা ছিলেন মান্নান মুহুরী। তিনি রাজনৈতিক মামলার অন্যতম আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে আটককৃত মান্নান মুহুরীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ওসি রায়হান।
জানু ১১, ২০২৫
এপ্রিল ৭, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।