এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসার মাষ্টারপাড়া এলাকায় বিশেষ অভিযানে ব্যাটারিচালিত ভ্যান চুরির সময় হাতে-নাতে ধরা পড়েছে টুটুল শিকদার (৩৪)। রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় খোকসা থানার পুলিশ তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল শিকদার মাষ্টারপাড়ার মোঃ আব্দুর রশিদের বাড়ির সামনে থেকে ভ্যানটি চুরি করার সময় ধরা পড়ে। উত্তেজিত জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা ২-৩ জন সহযোগী পালিয়ে যায়।
আটক আসামি টুটুল শিকদার ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার নলখোলা গ্রামের বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান, স্টার্ট করার ৪টি চাবি, লক কাটার জন্য ব্যবহৃত ২টি কাটার এবং ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করেছে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খোকসা থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, আটক টুটুল শিকদারের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। তিনি পেশাদার চোর। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।