এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামার ৫টি ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে মহেশখালীতে। দুর্বৃত্তরা শুধু ৫টি ট্রাক্টর পুড়িয়ে দেয় নাই, দিয়েছে ঋণগ্রস্থ ৫টি প্রান্তিক পরিবারের স্বপ্ন।
কক্সবাজারের মহেশখালী ধলঘাটা এলাকায় লামা থেকে ভাড়ায় কাজ করা ৫টি ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে ৩টি সম্পূর্ণ ও দু'টি ট্রাক্টর আংশিক জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লামা ট্রাক্টর মালিক কাদের ও বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এর ফলে তাদের প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মালিকরা জানায়, মহেশখালীর ধলঘাটা এলাকায় লামা উপজেলা থেকে ৫টি ট্রাক্টর চুক্তিতে ভাড়ায় যায়।
কিন্তু সেই এলকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে লামার ট্রাক্টরগুলো পুড়িয়ে দিয়েছে। ওই সময় অন্য তিনটি স্ক্রাভেটরও পুড়ে যায়। এর ফলে পার্বত্য লামার ৫টি পরিবারের স্বপ্ন দু:স্বপ্নে পর্যবসিত হলো। এরা সবাই বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্টান থেকে চড়া সুদে ঋণ নিয়ে ট্রাক্টরগুলো ক্রয় করেছেন। ব্যাংক ঋণের টাকা পরিশোধের জন্য তারা বিভিন্ন এনজিও সংস্থা থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে ঋণ নেয়।
লক্ষ লক্ষ ঋণের কিস্তির টাকা কিভাবে তারা পরিশোধ করবে তা ভেবে তারা দিশেহারা।
জানু ৫, ২০২৫
জুলাই ১৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।