এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ষা মৌসুমে কর্মহীন হয়ে পড়া ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৩ জুলাই (সোমবার) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত এক সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ৪৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলের দিনমজুর, কৃষিশ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ নিয়মিত কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এই মানবিক উদ্যোগ গ্রহণ করে। বিতরণকৃত এই খাদ্যসামগ্রী কর্মহীন পরিবারগুলোর দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় অতিথিরা বিজিবির এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সীমান্তবর্তী জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিজিবি কর্মকর্তারা জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা ছাড়াও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, সংকট ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি বন্যা, শৈত্যপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও বৃক্ষরোপণের মতো বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালনের মাধ্যমে বিজিবি জনগণের আস্থা অর্জন করে আসছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
আগস্ট ১১, ২০২৪
অক্টোবর ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।