ভাঙ্গায় নারী সামাজিক এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: মাবিয়া সভাপতি, খালেদা সাধারণ সম্পাদক

সরোয়ার হোসেন, ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধিঃ
১২ জুলাই, ২০২৬ ৩:০০ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় নারী সামাজিক এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: মাবিয়া সভাপতি, খালেদা সাধারণ সম্পাদক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘স্ববল’ প্রকল্পের আওতায় নারী সামাজিক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মাবিয়া বেগম সভাপতি এবং খালেদা আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের সমন্বয়কারী মো. মোকলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ৪৮টি সমিতির সদস্যদের অংশগ্রহণে ২০টি ভোটকেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৩ জন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ২ জন যুব উন্নয়ন কর্মকর্তা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৪৪০ জন।

ভোটগ্রহণ শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন:
সভাপতি: মাবিয়া বেগম (৯৬২ ভোট)
সাধারণ সম্পাদক: খালেদা আক্তার (১,০৮৯ ভোট)
সহ-সভাপতি: রহিমা বেগম (৯৭১ ভোট) ও সাথী আক্তার (১,০০৩ ভোট)
যুগ্ম সম্পাদক: জান্নাতুল (১,০৭৭ ভোট)
কোষাধ্যক্ষ: জোবায়দা বেগম (১,০৪০ ভোট)
সাংগঠনিক সম্পাদক: রূপা আক্তার (১,০৩৫ ভোট)
দপ্তর সম্পাদক: ফাহিমা বেগম (৯৬২ ভোট)
কার্যকরী সদস্য: রিন সুলতানা (৮৫৬ ভোট), তাসলিমা বেগম (৯৫৭ ভোট) এবং নাজনীন সুলতানা (১,০০০ ভোট)।

ফলাফল ঘোষণার পর বক্তারা বলেন, নারীদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে এ ধরনের গণতান্ত্রিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনির্বাচিত প্রতিনিধিরা নারী সদস্যদের অধিকার প্রতিষ্ঠা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মাবিয়া বেগম ও সাধারণ সম্পাদক খালেদা আক্তার সকল ভোটারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং স্ববল প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।