এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৫ মে) নির্বাচনী বোর্ডের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনকে প্রতিষ্ঠানটির ‘প্রশাসক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৩ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক পত্রের (স্মারক নং-০৫.১২.২৯০০.০০২.২৩.০০১.২৬-৩০) মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। প্রশাসনিক এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই চলমান নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী বোর্ড।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০২৬-২০২৮ মেয়াদের এই দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত থাকবে।
নির্বাচনী বোর্ডের সভাপতি শফিকুল ইসলাম মনি এবং সদস্য শেখ মনির হোসেন ও এস.এম মাসুদুর রহমান (তরুণ) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি আজ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে প্রকাশ করা হয়।
প্রশাসনিক এই পরিবর্তনের ফলে সাধারণ বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সাধারণ সদস্যরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।