এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় একটি দস্যুতা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লাকে (৪৩) রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (৪ মে) দুপুরে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকার লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল এলাকায় অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। অভিযানে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা হায়দার মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
গ্রেফতারকৃত হায়দার মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হরুপদিয়া গ্রামের বাসিন্দা। র্যাব জানায়, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি ভাঙ্গা থানায় তার বিরুদ্ধে একটি দস্যুতা মামলা (জিআর মামলা নং-৭৭/১৯) দায়ের করা হয়েছিল। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়।
সাজার রায় ঘোষণার পর থেকেই হায়দার মোল্লা পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার ধামরাই থানায় আরও দুটি মামলা রয়েছে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হায়দার স্বীকার করেছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০ কর্তৃপক্ষ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।