এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন মোড়। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের ভারতে পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। তদন্তকারীদের দাবি, ফিলিপের মাধ্যমেই অভিযুক্ত ফয়সাল ও আলমগীর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচিত এই মামলার আগে গ্রেপ্তার হওয়া ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের সময় ফিলিপ সাংমার নাম উঠে আসে। তাদের দেওয়া তথ্যানুযায়ী, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত পথে তারা ভারতে অনুপ্রবেশ করে। এই পুরো প্রক্রিয়ায় মূল সহায়তাকারী হিসেবে কাজ করেছিলেন ফিলিপ।
এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ শান্তিপুর বাইপাস এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি সীমান্ত এলাকায় মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে কাজ করতেন এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে লোকজনকে সীমান্ত পার করিয়ে দিতেন।
পুলিশের ভাষ্যমতে, পুলিশের তৎপরতা বাড়লে ফিলিপ নিজেও নিজেকে আড়াল করতে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর তিনি পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তার আগেই এসটিএফ তাকে পাকড়াও করে।
গত শুক্রবার ফিলিপ সাংমাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, ফিলিপকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আন্তঃদেশীয় সীমান্ত পারাপারকারী চক্রটির আরও অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে, যা হাদি হত্যা মামলার তদন্তকে আরও গতিশীল করবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।