এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার নামে এক স্বামী পরিত্যাক্তা নারী হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে মানবন্ধন ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামবাসী উদ্দ্যোগে গোবিন্দপুর জামে মসজিদ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বহরপুর-রামদিয়া সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী।
এসময় বক্তৃতা করেন, জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মনির, আঃ রহিম মন্ডল প্রমুখ। পরে মসজিদ প্রাঙ্গণে সালমা হত্যার প্রতিবাদ ও মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বর্তমানে এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আনাগোনা বেড়েছে। যার কারণে এলাকায় নানা অপকর্ম হচ্ছে। গত ১ নভেম্বর রাতে স্বামী পরিত্যাক্তা অসহায় সালমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে লেবু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আজ পর্যন্ত এই হত্যাকান্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন। ফলে আজ মানববন্ধন ও বিক্ষোভ করছেন। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে গোবিন্দপুর গ্রামের সায়েল উদ্দিনের লেবু বাগান থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় সৈয়দ আলী মন্ডলের মেয়ে সালমা আক্তার (৩৫) এর মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে সৈয়দ আলী মন্ডল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মে ২৯, ২০২৪
জুন ৪, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।