এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুরু হয়েছে আটদিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলা।
রবিবার (৮ জুন) বিকেলে উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, সিরাজদিখান উপজেলার ইউএনও শাহিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ সাহেদ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ।
ঈদ আনন্দ মেলাকে ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজন করা হয়েছে বিভিন্ন গ্রামীণ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য নানা রকম রাইড ও খাবারের স্টল। স্থানীয়দের পাশাপাশি আশেপাশের এলাকা থেকেও মেলায় আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুসুমপুর এলাকা।
আয়োজকরা জানিয়েছেন, এই মেলার মাধ্যমে নতুন প্রজন্ম গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
দিনাজপুর | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।